1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার

প্রতিনিধি

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে র‌্যাব-১২-এর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় র‍্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে, সোমবার বিকেলে পৃথক দুটি অভিযানে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের সদর থানাধাীন নতুন সায়দাবাদ এলাকার রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও মো. সহিদের ছেলে সাহা (২৯)। উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০ থেকে ৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। তারা প্রাইভেটকার ভাঙচুর করে, যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুটে নেয়। ডাকাতদের হাতে তিন থেকে চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে লুট করে তারা সড়কের পাশের ধানখেতের অন্ধকারে পালিয়ে যায়। ওই ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

র‌্যাব আরও জানায়, আসামি মো. বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি মামলা এবং সাহার নামে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আইনগত ব্যবস্থা নিতে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!