1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে কমছে না হাম, রোগী ছাড়াল ১,২৬০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরাজগঞ্জে কমছে না হাম, রোগী ছাড়াল ১,২৬০

প্রতিনিধি

সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২০ জনের বেশি রোগী হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছেন।

নতুন রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ জনে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯৪ জন এবং বর্তমানে ৬৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৭ জুন পর্যন্ত মোট রোগী ছিল ১ হাজার ১৭ জন। এরপর মাত্র ১২ দিনে আরও ২৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও সাম্প্রতিক দিনগুলোতে নতুন রোগীর সংখ্যা কিছুটা কমেছে, তবুও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!