1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ, দুইজনের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ, দুইজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক মো. গালিব (১৮)। নিখোঁজ রয়েছেন গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তারা তিনজনই ডিএনডি লেকে গোসলে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে ১২ বছরের সুরাইয়ার সন্ধান এখনো মেলেনি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের বাড়ি গোপালগঞ্জ ও নড়াইল জেলায় বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনজনই সাঁতার জানতেন। তবে কীভাবে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন তা এখনও নিশ্চিত নয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লেকের বিভিন্ন অংশে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ কিশোরীকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!