1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন”: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন”: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করেছেন। এটি শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এই প্রক্রিয়াটি অবৈধ এবং এটি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি “প্রতারণার দলিল” হিসেবে বিবেচিত। তিনি সংসদে স্পিকারের অনুমতি নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফশিল উল্লেখ করে ২০২৫ সালের ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ’-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু “সংবিধান সংস্কার পরিষদ”-এর সদস্য হিসেবে ফরম জমা দেওয়ার কোনো এখতিয়ার তার নেই। এটি শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন বলে তিনি স্পষ্ট করেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল, যেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো ব্যালট ছিল না। জনগণ তাদের ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে, অস্তিত্বহীন কোনো পরিষদের জন্য নয়।

বিগত সরকারের জারি করা আদেশটিকে “ভয়েড অ্যাব ইনিশিও” (শুরু থেকেই বাতিল) আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। সংবিধানের চতুর্থ তফশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা বাতিল হয়েছে। সুতরাং এই আদেশ অবৈধ এবং এর ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এটি সার্বভৌম সংসদের অধিকার ক্ষুণ্ণ করার একটি ব্যর্থ প্রচেষ্টা বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!