1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারা লাইফস্টাইল এবার খুলনায় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সারা লাইফস্টাইল এবার খুলনায়

প্রতিনিধি

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের গ্রান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটের এই গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ আরও অনেকে।

এ ছাড়া, গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শো-রুমে আসা রিয়াদ নামে এক ক্রেতা বলেন, সারার নতুন শো-রুম খুলনাতে। আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে। এখানে সূলভমূল্যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে। যেটা আমাদের জন্য সুবিধা। অন্য শো-রুমের তুলনায় দাম অনেক কম। প্যান্ট, পাঞ্জাবীর কালেকশন অনেক ভালো লেগেছে।

আকাশ নামে আরেক ক্রেতা বলেন, এখানকার পণ্যগুলো খুব ভালো। ফ্রেব্রিক্সগুলো ভালো, স্বল্প দামের মধ্যে ভালো পণ্য পাওয়া যায়, এ জন্য এসেছি এবং কেনাকাটাও করেছি।

সারা লাইফস্টাইলের এজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান বলেন, খুলনাতে নতুন শপ উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করি বাংলাদেশে এমন একটি ব্রান্ড গড়ে তোলা, যেখানে কোয়ালিটি, ডিজাইন এবং বিশ্বাস একইসঙ্গে পাওয়া যায়। খুলনাতে নতুন শপ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কাস্টমারের আরও কাছাকাছি যেতে চাই। কাস্টমারদের এমন একটি অভিজ্ঞতা দিতে চাই যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং বিশ্বাস। আমাদের মানসম্পন্ন পণ্য এবং সাশ্রয়ী মূল্য যে কারণে মানুষ এখানে আসবে। কঠোরভাবে কোয়ালিটি কন্ট্রোল এবং কাস্টমারদের বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি।

তিনি বলেন, খুলনার মানুষের ব্রান্ডের প্রতি চাহিদা আছে। আমরা সেই চাহিদাকে কেন্দ্র করে খুলনাতে নতুন ব্রান্ড শপ ওপেন করার উদ্যোগ নিয়েছি। এবং সফলভাবে আজকে আমরা উদ্বোধন করেছি। শো-রুম ওপেন হওয়ার পর থেকে ক্রেতাদের যথেষ্ট সাড়া পাচ্ছি। শুরুতেই প্রথম তিন দিন আমরা ১৫% ডিসকাউন্ট দিচ্ছি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল প্রতিষ্ঠা করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ। প্রতিষ্ঠানটির পরিচালক শরীফুন রেবা।

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

খুলনার সোনাডাঙ্গায় প্লট নং–এ৪, মজিদ সরণি, খুলনা–৯০০০ ঠিকানায় অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে খুলনাবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে।

গ্রান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আগামী সোমবার (২ র্মাচ) পর্যন্ত তিন দিন সব পণ্যে ফ্ল্যাট ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে।

আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। শীতকালীন ফ্যাশনে অগ্রগণ্য এই ব্র্যান্ডের কালেকশনে থাকছে শীতের জ্যাকেট হালকা থেকে ভারী সব ধরনের জ্যাকেট, যা আরাম, উষ্ণতা ও আধুনিক ডিজাইনের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।

পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে চালু করা হয়েছে একটি কিডস প্লে জোন।

এ ছাড়া, সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’–এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাশ্রয়ী ও আধুনিক পোশাক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। অব্যাহত সম্প্রসারণ ও গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশজুড়ে রিটেইল ফ্যাশনে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!