1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ৯ অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে ৯ অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য আটক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে এসময় চোরাইকৃত ৯ অটোরিকশা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান। 
আটকরা হলেন, শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মোঃ বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার মোঃ রিয়াজ জাবেদের ছেলে মোঃ হৃদয় জাবেদ (২৪) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ দুলাল বেপারী (৪২)। তারা সবাই সাভার ও ঢাকা জেলার কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান বলেন, আটকরা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো। এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা ওই রিকশায় একটি নিদিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন। পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন। এভাবেই তারা গরিব চালকদের শেষ সম্বল অটোরিকশাটি লুটে নেয়।
তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয়ের সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!