1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে বাবা-ছেলের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

সাভারে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

সাভারে ফুয়াদ ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত ও তার ছেলে আশিকের (২) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহত ফুয়াদের গরুর খামারের রাখাল জয় (৩০) পলাতক রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে ওই দুইজনের অর্ধগলিত ও খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।

নিহতরা হলেন- বাবা ফুয়াদ ইসলাম ও তার ছেলে আশিক। তারা সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকার রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, ফুয়াদের আমিনবাজার বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে একটি গরুর খামার ছিল। ফুয়াদ ওই খামারের পাশেই পরিবার নিয়ে বসবাস করতেন। আজ দুপুরে স্থানীয়রা ফুয়াদের অর্ধগলিত মরদেহ ও তার ছেলের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ  ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, দুটি মরদেহের সন্ধান পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!