1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে বসতঘরের আগুনে নিভল শিশুর প্রাণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাভারে বসতঘরের আগুনে নিভল শিশুর প্রাণ

প্রতিনিধি

সাভারে একটি বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী মোহাম্মদ উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাকিব (১১) আহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর পশ্চিমপাড়া এলাকায় তাপসী রাবেয়ার মালিকানাধীন ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহ নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের বাবর আলীর ছেলে। সে পরিবারের সঙ্গে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর পশ্চিম পাড়া মহল্লায় বসবাস করত।

স্থানীয় বাসিন্দারা জানান, বিরুলিয়ার কালিয়াকৈর পশ্চিমপাড়া মহল্লায় বাবর-খাদিজা দম্পতি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। সকালে ঘরেই বাবর ঘুমাচ্ছিলেন, আর পাশে গ্যাস লাইট নিয়ে খেলা করছিল মোহাম্মদ উল্লাহ। হঠাৎ মোহাম্মদ উল্লাহর হাতে থাকা গ্যাস লাইট থেকে ঘরে থাকা কাপড়ে আগুন লাগে। এতে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই আগুনে দগ্ধ হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও একজন আহত হয়েছে। স্থানীয়রাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!