1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় পলাতক আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদলত।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে কালবেলাকে বিষয়টিকে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার সাভারের হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ির পাশে ভাঙাব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে গোপন অভিযানে র‍্যাব-৪ বদরুলকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি সাভার থানা যুবলীগের কর্মী।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বদরুল আত্মগোপনে ছিলেন এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিবের আশ্রয়ে অবস্থান করছিলেন। পাশাপাশি রাজিব-সমরের সঙ্গে ছিল তার ব্যবসায়িক সম্পর্কও।
নাম প্রকাশে অনিচ্ছুক হেমায়েতপুর এলাকার এক ব্যবসায়ী কালবেলাকে বলেন, বদরুলই সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনার অর্থ জোগান দিয়েছে। এ কাজে তার নির্দেশে কয়েকজন স্থানীয় আওয়ামীপন্থি নেতাকর্মী অংশ নেয়। বদরুল রাজিব-সমরের ঘনিষ্ঠ লোক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা কালবেলাকে বলেন, বদরুল আলম সরদারকে র‍্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি হয়নি, আগামীকাল রোববার হতে পারে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে আরও মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!