1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির প্রতিবাদ মিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির প্রতিবাদ মিছিল

প্রতিনিধি

 

মোঃ সাঈফ মাহমুদ :-সারা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি, ঢাকা জেলা উত্তর এবং জাতীয় ছাত্রশক্তি, সাভার উপজেলা শাখা। শুক্রবার বাদ জুমআ সাভার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আছিয়া থেকে রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ করার আহ্বান জানান তারা।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সেখানে “ধর্ষকদের দ্রুত বিচার চাই”, “নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে” এবং “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করো”সহ নানা স্লোগান লেখা ছিল।
এ সময় এনসিপি, ঢাকা জেলা উত্তর এবং জাতীয় ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা হবে এবং দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!