1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান, আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভারে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান, আটক ২

প্রতিনিধি

প্রকাশ  ৪-৬-১৮

সাভারে একটি চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার রাতে পৌর এলাকার মজিদপুর মহল্লার সবুরের বাড়ির চার তলার ভাড়াটিয়া কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নাসির উদ্দিন (৩৫) ও আজিজুল হক লিটন (৪০) পুলিশ জানায়, সাভারের মজিদপুর এলাকায় নাসির ও আজিজুল দীর্ঘ দিন যাবৎ চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই এলাকার সবুরের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। পরে ভাড়াটিয়া বাড়ির ৪ তলার ফ্লাটে অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক তৈরি করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাড়ির মালিক সবুরও মাদক ব্যবসার সাথে জড়িত। সবুরের শ্যালক মোক্তার হোসেন মুক্তি সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে গত বছরের ২৬ মে নিহত হয় মুক্তি। আগে মুক্তি এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতেন।

মারা যাওয়ার পর তার বোন জামাই সবুর এখন মজিদপুর ও ছোট বলিমহর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে বলে অভিযোগ করেন। এব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) বুলবুল আহম্মেদ বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমান মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় বাড়ির মালিক পলাতক ছিলেন বলেও তিনি জানান।

দিদার সাভার, ঢাকা ৪-৬-১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!