1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সাভারে গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:ঢাকার সাভারে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (২৪ মে) রাত পৌনে ৯টার দিকে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলা জেলার ভোলা সদর থানার মাঝিরহাট এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মো. ইসরাফিল অপু (৩০) এবং বি-বাড়ীয়া জেলার কসবা থানার মইনপুর বাজার এলাকার ফুল মিয়া ওরফে আলমগীর কবিরের মেয়ে লিজা আক্তার ওরফে ছবি (২৬)। ইসরাফিল অপু সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং লিজা আক্তার ছবি রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া হাজী মনসুর আলী সড়কের ৩/বি, বাসা-৩৬১/বি এর বাসিন্দা। তারা উভয়ই স্বামী-স্ত্রী ও পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটক ইসরাফিল অপু’র কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং লিজা আক্তারের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!