1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য

প্রতিনিধি

ঢাকার সাভারে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একটি দল বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আসামিকে আটক করা হলে প্রথমে ৭-৮ জন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও ৪০ থেকে ৫০ জন লোক ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলায় অংশ নেয় এবং আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলার ঘটনায় এসআই শামীম ও এএসআই মশিউর আহত হন। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক জানান, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে এএসআই মশিউর রহমান শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসআই শামীমের মুখে আঘাত লেগেছে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। তবে অভিযুক্ত আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!