ইপেপার / প্রিন্ট
বিএনপি উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় ড্রেন নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন এবং গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী—দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। তিনি আরও দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরবে।
পরে তিনি ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাভার থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্লাহ সরকারসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আমান উল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।