1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভার অঞ্চল ঘিরেই প্রতিনিয়ত দুর্নীতি অনিয়ম ও অজ্ঞাত নামা লাশ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সাভার অঞ্চল ঘিরেই প্রতিনিয়ত দুর্নীতি অনিয়ম ও অজ্ঞাত নামা লাশ উদ্ধার

প্রতিনিধি
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ মে সাভারের ফুলবাড়িয়া থেকে অপহরণের পরে দুই বছরের শিশু তাবাসসুমকে গত ১ জুন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী বৃষ্টি ও তার স্বামী চাঁন মিয়াকে। এছাড়াও বিভিন্ন সময় জাল টাকা তৈরী চক্র, ছিনতাইকারী, ব্যাংকের টাকা লুটের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কোন অপরাধ সংগঠিত হলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে এবং অপরাধীকে গ্রেপ্তার করে থাকে। যে কারণে বর্তমানে অপরাধ কমে আসছে। ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা, ছিনতাই, অপহরণের ঘটনা অনুসন্ধান করে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে সমর্থ। কোরবানীর ঈদকে সামনে রেখে ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধীদের উৎপাত বাড়তে পারে। এ ব্যপারে সকলকে সচেতন থাকতে আহবান করেন। সূত্র বলছে, জনবহুল এই এলাকাগুলোতে প্রতিনিয়ত অজ্ঞাত লাশের সন্ধান মিলছে। এত লাশ কার? তা প্রাথমিকভাবে জানতে পারছেনা পুলিশ। অনুসন্ধানে কখনও অজ্ঞাত লাশের পরিচয় মিললেও এখনও অনেকের নাম-পরিচয় উদ্ধার হয়নি। যে কারণে তাদের সমাধি হচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!