1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিনিধি

সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুই আমলি আদালতের বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি বিচারক সেলিনা খাতুনের আদালতে এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী।

গত বৃহস্পতিবার শুনানির তারিখ থাকলেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান ‘লকডাউন’ কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী ছয় মাস ধরে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এই পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ পাঁচটি মামলার কোথাও আইভীর নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও তার সম্পৃক্ততার কথা বলেনি। তাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর পুলিশ তড়িঘড়ি করে নতুন পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুধু কারামুক্তি বিলম্বিত করতে। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!