1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক স্মরণে মান্দায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক স্মরণে মান্দায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঘোনায় এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক টিপু হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম নিপু, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক-যুগ্ম সম্পাদক আবু হাসান,সাবেক দপ্তর সম্পাদক লিটন প্রমূখ। এসময় ভারশোঁ ইউনিয়ন বিএনপির সদস্য রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় মান্দা উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলায় বিজয়ী হন মান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!