1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন।

প্রতিনিধি

সাতক্ষীরা, ১৭ মে, ২০২৪ জেলার বিনেরপোতা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ভ্যান চালকের নাম মো. কুদ্দুস গাজী (৭১)।
শুক্রবার  সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন কুদ্দুস গাজী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হওয়া কুদ্দুস গাজী সকাল সাড়ে আটটার দিকে বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!