1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরায় পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠল ২০ লাখ টাকার মাছ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাতক্ষীরায় পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠল ২০ লাখ টাকার মাছ

প্রতিনিধি

সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে একটি মৎস্য ঘেরে শত্রুতা করে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ঘেরের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি সাদাকাতুল্লাহ জানান, গত ২৬ জানুয়ারি (সোমবার) রাতে কে বা কারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। প্রতিদিনই তিনি রাতের বেলায় ঘেরে পাহারা দেন। তবে ঘটনার দিন বিশেষ কারণে ঘেরে যেতে পারেননি। পরদিন ২৭ জানুয়ারি সকালে ঘেরে গিয়ে দেখেন, চাষকৃত মাছগুলো মৃত অবস্থায় পানির ওপর ভেসে উঠেছে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীর অভিযোগ, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!