1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা শহরে যানজট, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা শহরে যানজট, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে

প্রতিনিধি

ঢাকা: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড় এলাকায় শিক্ষার্থীরা সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে দাবি জানান—“উই ওয়ান্ট জাস্টিস”, “রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ”, “আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ”। ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি নীলক্ষেত হয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছায়।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, “আমাদের দাবি স্পষ্ট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অতিবিলম্বে জারি করতে হবে। আমরা আর কোনো কালক্ষেপণ মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।”

তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সাভার থেকে গুলিস্তান যাওয়ার পথে আটকে পড়া রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেখার কেউ নেই। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মানুষের এই ভোগান্তি নিরসনে ব্যবস্থা নিন।”

সায়েন্স ল্যাব ছাড়াও মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের এই অবরোধ গতকালও অনুষ্ঠিত হয়েছিল, যার ফলে ঢাকার সড়কে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে কার্যক্রম পরিচালনা হবে। তবে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক অধ্যাদেশ জারি করার দাবিতে অনড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!