1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাজঘরে লিটন-সাকিব, আরও বিপদে বাংলাদেশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সাজঘরে লিটন-সাকিব, আরও বিপদে বাংলাদেশ

প্রতিনিধি

বৃষ্টিতে ভেসে গিয়েছিল দুই দিন। সেখান থেকে ফেরার পর কানপুর টেস্টে খুব বেশি নাটকীয়তার কিছু বাকি ছিল না। কিন্তু, চতুর্থ দিন সকাল থেকে রীতিমত ক্রিজে আসা যাওয়া করছেন বাংলাদেশের ব্যাটাররা। দিনের খেলা গড়িয়েছে মোটে ২০ ওভার। এরইমাঝে সাজঘরে বাংলাদেশের তিন ব্যাটার। একপ্রান্তে অবশ্য টিকে আছেন ফিফটি পার করা মুমিনুল। তার সঙ্গী মেহেদি হাসান মিরাজ।

সকাল থেকে বাংলাদেশের দৃষ্টিকটু আর অধৈর্য ব্যাটিংই হতে পারে চতুর্থ দিনের খেলার শিরোনাম। মুশফিকুর রহিম আউট হয়েছেন বল ছেড়ে খেলতে গিয়ে। লিটন দাস এবং সাকিব আল হাসান দুজনে ফিরেছেন অহেতুক আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে। দুজনেই ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে দিয়েছেন ক্যাচ।

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের রান ১৭৬। উইকেট গিয়েছে ৬টি। পিচে এরইমাঝে টার্ন পেতে শুরু করেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে অনায়াসে বলা চলে।

মুশফিকের বিদায়ের পর মুমিনুলের ফিফটি

জাসপ্রিত বুমরাহ পরপর কয়েকবার একই লেন্থে বল করেছেন। মুশফিক যে বলে আউট হন, তার ঠিক আগের বলটিও অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকেছিল। যদিও সেবার মুশফিকের ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ ঘেষে চলে যায় সীমানার বাইরে। পরের বলে মুশফিক নিজেই ব্যাট উঁচিয়ে জায়গা ছাড়লেন। তাতেই হয়েছেন বোল্ড। ১১ রান করা মুশফিকের আউটে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১২।

অপর ব্যাটার মুমিনুল খেলেছেন প্রপার টেস্ট মেজাজে। তুলে নিয়েছেন ফিফটি। মাঝে মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আউট হয়েছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে। সাথেসাথেই রিভিউ নেন তিনি। স্নিকো মিটারে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে ছুঁয়ে তবেই গেছে যশস্বী জয়সোয়ালের হাতে। ৪৮ রানে দাঁড়ানো মুমিনুল পরের বলেই চার মেরে পেয়ে যান ফিফটি। এরপর অবশ্য রবীন্দ্র জাদেজার এক ওভারেই দুইবার চার মেরেছেন তিনি।

লিটন দাস শুরুতে এসেই জাসপ্রিত বুমরাহর এক ওভারে পেলেন তিন চার। এরপরে আরও আগ্রাসী হতে গিয়েই বিপত্তি। রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে ফিরেছেন লিটন। মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন লিটন। কিন্তু লাফিয়ে উঠে এক হাতে দুর্দন্ত ক্যাচ নেন রোহিত।

অশ্বিনের আগের বলেই ইনসাইড আউট শটে চার মেরেছিলেন সাকিব আল হাসান। পরের বলেও তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু বল উঠে যায় ওপরে। অনেকটা পেছনে দৌড়ে অসাধারণ এক ক্যাচ নেন সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!