1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাগরে ভেসে আসা সাড়ে ২২ কেজির কোরাল বিক্রি হলো ১৯ হাজারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

সাগরে ভেসে আসা সাড়ে ২২ কেজির কোরাল বিক্রি হলো ১৯ হাজারে

প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় সাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ। পরে তালতলী মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি বিক্রি করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তালতলী উপজেলার ফকিরহাট নামক এলাকা সংলগ্ন সাগর মোহনায় মান্নান খান নামে স্থানীয় এক জেলে বিশাল আকৃতির ওই কোরাল মাছটি ভাসতে দেখেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে জেলে মান্নান খান মাছ শিকার করতে সাগরে রওনা দেন। এসময় তালতলীর ফকিরহাট সংলগ্ন সাগর মোহনায় তিনি একটি কোরাল মাছ ভাসতে দেখেন। পরে বিশাল আকৃতি দেখে জাল ফেলে মাছটিকে টেনে তোলেন তিনি। এরপর মাছটিকে তালতলী মাছ বাজারে নিয়ে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধার কাছে ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করেন।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ভেসে আসা একটি কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছে শুনেছি। তবে মাছটি প্রথমে অন্য কোনো জালে আটকে আহত হতে পারে। অথবা কোনো জালে আঘাত পেয়ে মারা গিয়ে ভেসে উঠতে পারে। এছাড়াও বয়সের একটা বিষয় আছে, যেহেতু মাছটি অনেক বড়। তবে সাগরের বিশাল পরিধির মধ্যে কোনো বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটার কথা নয়। এমন হলে এর আশপাশে আরও অনেক মাছ মারা যেত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!