1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“সাগর-রুনি হত্যার বিচারহীনতায় তদন্তে গাফিলতির অভিযোগ” - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“সাগর-রুনি হত্যার বিচারহীনতায় তদন্তে গাফিলতির অভিযোগ”

প্রতিনিধি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘদিনেও বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তারা উল্লেখ করেন, মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ইতোমধ্যে ১২৫ বার পিছিয়েছে, যা নজিরবিহীন। তাদের মতে, সরকার আন্তরিক হলে এত দীর্ঘ সময় লাগার কথা নয়। একাধিক সরকার পরিবর্তন হলেও মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

সাংবাদিক নেতারা আরও জানান, এ পর্যন্ত চারটি সংস্থা তদন্তের দায়িত্ব পেলেও কেউই চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি। বর্তমানে মামলাটি পিবিআই-এর অধীনে রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, নতুন সরকারের কাছে তারা স্মারকলিপি দেবেন এবং প্রয়োজন হলে আন্দোলনে যাবেন। তারা মনে করেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, বরং দেশের মর্যাদার সঙ্গেও জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!