1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিব ভাই থাকলে আমার কাজ সহজ হয়ে যাবে : মিরাজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাকিব ভাই থাকলে আমার কাজ সহজ হয়ে যাবে : মিরাজ

প্রতিনিধি

গত মাস থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। আবারো দেশের মাটিতে তার খেলা নিয়ে গুঞ্জন চলছে। এবার এই বিষয়ে কথা বললেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।

মিরাজ বলেন, ‘এটার (সাকিবের আসার) সিদ্ধান্ত তো পুরোপুরি ক্রিকেট বোর্ডের। আমার কাছে মনে হয় যদি ইস্যুটা সমাধান করে তাহলে উনার জন্য খেলাটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এরকম একজন খেলোয়াড় যদি দলে থাকে এটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে।’

‘এর আগেও আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে। আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি সবাই ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সাকিব ভাইয়ের ইস্যুটা সম্পূর্ণটা আমরা সবাই জানি। সাকিব ভাই থাকলে তো একজন অধিনায়কের জন্য সহজ হয়ে যায়, টিম কম্বিনেশনের ক্ষেত্রে। যেহেতু ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘দেখুন, আমরা যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি। তখন কিন্তু একটা ফোকাস ছিল টি-টোয়েন্টি খেলা নিয়ে এবং আমরা বেশি টি-টোয়েন্টিই খেলেছি। আমরা যখন ওয়ানডে খেলেছি অনেক গ্যাপে খেলেছি এজন্য ওইভাবে পরিকল্পনা করা হয়নি। সামনে যেহেতু ওয়ানডে আছে, আমাদের অনেক খেলা আছে। সুতরাং আমরা সুন্দর একটা পরিকল্পনা করব।’

‘দেখুন, মাত্র তো শুরু হলো। যেহেতু বিসিএল দিয়ে শুরু হয়েছে, সিরিজগুলো নিয়ে আমরা বসব। আমরা বসে একটা সুন্দর পরিকল্পনা করব যে আমাদের সিরিজগুলো আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং আমাদের সিরিজগুলো কীভাবে জিততে পারি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!