1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিব না থাকলেও যা বললেন স্যান্টনার - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সাকিব না থাকলেও যা বললেন স্যান্টনার

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা পেয়েছে নিউজিল্যান্ড। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা।

ম্যাচের আগের দিন আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ স্কোয়াডে সাকিব আল হাসান না থাকলেও অন্যদের প্রশংসা করেছেন কিউই কাপ্তান।

স্যান্টনার বলেন, ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’

বাংলাদেশের ব্যাটিং নিয়ে স্যান্টনার বলেন, ‘খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’

বড় রান করতে অবশ্য পার্টনারশিপে গুরুত্ব দিচ্ছেন স্যান্টনার, ‘ব্যাটিংয়ে আমরা ভালো পার্টনারশিপ গড়ে বড় রান করতে চাইব। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা বেশি। আগে বল করতে দ্রুত অলআউট করার চেষ্টা করব। দুইশ রানে এখানে হবে না। তিনশ রান ভালো সংগ্রহ হতে পারে।‘

‘ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করেছি। ছেলেরা অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তানের বিপক্ষে একেদিন একেকজন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যেত, এটা দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশ ভিন্ন একটি দল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।’

স্যান্টনার আরও বলেন, ‘বললাম তো, দেখতে হবে উইকেট কেমন। নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। ভালো রান যতই হোক সেটা করারই চেষ্টা আমরা করব। প্রথম ইনিংসে যে রান করছেন দ্বিতীয় ইনিংসে হয়ত ওটা কম মনে হতে পারে। তাই নিজেদের মধ্যে আলোচনা করে খেলব। ভালো রান করে বোলিং সাইডের ওপর চাপ তৈরি করার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!