1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বৈরথ যেন সহসাই থামার নজির নেই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বৈরথ যেন সহসাই থামার নজির নেই

নিজস্ব প্রতিনিধি :

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বৈরথ যেন সহসাই থামার নজির নেই। বিশেষত চট্টগ্রামে বিপিএলের রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ম্যাচের পর এই তিক্ততা নতুন মাত্রা পাওয়ার কথা। সাকিব নিয়েছেন তামিমের উইকেট। আবার সাকিবের আউটে ব্যাঙ্গাত্মক উদযাপন করেছেন তামিম ইকবাল।

দুই অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাণ্ডে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেন, ‘এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।’সেই ম্যাচে ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম।

চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।

আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে।

ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।

সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!