1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাংবাদিক নাদিম হত্যা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট (সাভার): সন্ত্রাসী হামলায় বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় আশুলিয়া প্রেসক্লাবের আয়োজনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই’য়ের সাভার প্রতিনিধি জাকির হাসান, এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, দৈনিক দিনকালের সাভার ও আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, দৈনিক সকালের সময়ের আশুলিয়া প্রতিনিধি ইফতেখার জাহাঙ্গীর, বিজয় টিভির আশুলিয়া প্রতিনিধি সোহেল হোসেন, ঢাকা পোস্টের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম, দৈনিক বাংলার সাভার প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম, দৈনিক ঢাকার ডাকের সাভার প্রতিনিধি লিটন হাওলাদার, দৈনিক সংবাদ সারাবেলার আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সিমান্ত, দৈনিক জনবাণীর নিজস্ব প্রতিবেদক কে এম সবুজ, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিরুজ্জামান টুটুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। বক্তারা অতি দ্রুত নাদিম হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর ও কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা।
উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। তার ওপর হামলার ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ জুন) রাতে। পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!