1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনস্বার্থে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। বিশেষ করে ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের নিয়ে আয়োজিত একাধিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার, ড্রেন ও সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা রক্ষা এবং পানি ও গ্যাসসংক্রান্ত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তারা পৃথক চারটি মতবিনিময় সভায় অংশ নিয়ে এলাকাবাসীর মতামত ও অভিযোগ শোনেন।

পরিদর্শনের অংশ হিসেবে পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী সরকারবাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডেঙ্গু পরিস্থিতি, খালের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যালোচনা করা হয়। স্থানীয়দের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দেন সংশ্লিষ্টরা।

সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এজন্য দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে প্রতিটি পাম্প নির্মাণে সংশ্লিষ্ট তিন ব্যক্তি নিজ নিজ তহবিল থেকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় ওয়াসা ও তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!