1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে

প্রতিনিধি

সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে
বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীর ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই এসব নৃশংস হামলাকারী, মাস্তান ও দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারে। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী মাঠে রয়েছে এখন প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছা।

সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থী এবং সর্বশেষ গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রয়োজন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যেন আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে, সেই পরিবেশ নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব সরকারেরই।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে হবে যেন লেভেল প্লেয়িং ফিল্ডে সব রাজনৈতিক দল ও মতের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে।

রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের ভেতরে বা বাইরে কেউ যদি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তবে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। কারণ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদ ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়।

তিনি আরও বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে—বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের দাঁতভাঙা জবাব দেবে।

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!