ইপেপার / প্রিন্ট
ঢাকা: গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, রাজনৈতিক সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামপন্থিদের একবক্স নীতির ভিত্তিতে যে সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মধ্যে প্রত্যাশা তৈরি করেছে। তবে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসেনি।
শেখ ফজলুল করীম মারুফ জানান, নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য সংশ্লিষ্ট দলগুলো আনুষ্ঠানিকভাবে জনগণকে অবহিত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময় সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যেন সমঝোতা সংক্রান্ত খবর সঠিকভাবে প্রচারিত হয় এবং গুজব বা বিভ্রান্তি না ছড়ায়।