1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সভাপতি সুমন, সম্পাদক রবিউল, সাংগঠনিক সম্পাদক নাজমুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সভাপতি সুমন, সম্পাদক রবিউল, সাংগঠনিক সম্পাদক নাজমুল

প্রতিনিধি

সভাপতি সুমন, সম্পাদক রবিউল, সাংগঠনিক সম্পাদক নাজমুল
রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তাদের নিয়ে গঠিত হলো ‘বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের পরিচালনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকলের মতামতের ভিত্তিতে ৭১-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১১-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মো. রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মো. নূর আলম (ভূমি মন্ত্রণালয়), সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী (খাদ্য মন্ত্রণালয়), দফতর সম্পাদক মো. কামরুল আহসান (শিক্ষা মন্ত্রণালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহছানুল সবুজ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়)
সমাজকল্যাণ সম্পাদক মোসা. নাজমুন নাহার কেয়া (পররাষ্ট্র মন্ত্রণালয়), শিক্ষা সম্পাদক মো. রানা (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. শামসুল আলম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ও শিল্প ও সংস্কৃতি সম্পাদক মো. মামুন হক (রেলপথ মন্ত্রণালয়)।

সভায় কমিটির নেতৃবৃন্দ বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং ঢাকায় কর্মরতদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আত্মনিয়োগ করার পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারবেন।

তারা আরও বলেন, সকলে একত্রিত হওয়ার জন্য আজকের এই আয়োজন। এই সংগঠনের মাধ্যমে আমরা এমন একটি প্লাটফর্ম পাবো, যা আমাদের সব ধরনের সমস্যা সমাধানে সহায়ক হবে।

নবগঠিত কমিটির কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!