1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবুজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সবুজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর সবুজবাগ থানার একটি বাসা থেকে মো. ইপু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিকে থানার দক্ষিণগাঁও ৬ নং রোডের ৯ নং টিনশেডের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ইপুর গাইবান্ধা সদর জেলার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। বর্তমানে সবুজবাগের দক্ষিণগাঁও ৬ নং রোডের ৯ নং টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলম জালাল বলেন, আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও ৬ নং রোডের মাথায় সাঈদীর টিনশেড বাড়ির ৯ নং বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশেপাশের লোকজনের মুখে জানতে পেরেছি নিহত ইপু একজন গাড়িচালক ছিলেন। গতকাল দিবাগত রাতে তার স্ত্রী কুলসুমের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব একপর্যায়ে তার স্ত্রীকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে তার ব্যবহারের শীতের চাদর দিয়ে গলায় ফাঁস দেয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!