1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

প্রতিনিধি
Oplus_131072

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে, সে জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা করতে হবে নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।

এর আগে, বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ রাতে পেকুয়ায় অবস্থানের পর আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে সালাহউদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!