1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবচেয়ে দামী আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সবচেয়ে দামী আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

প্রতিনিধি

গরমে অনেকেই তো চান আইসক্রিম খেয়ে একটু জুড়িয়ে নিতে। তা, একটা আইসক্রিমেরই দাম যদি হয় ৭ লাখ (৬৬৯৬ ডলার), তাহলে কী হবে? চমকে তো উঠবেনই। হয়তো দাম শুনেই ঠান্ডা হয়ে যাবেন। সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে এটি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে আইসক্রিমটির নাম জানিয়ে বলা হয়েছে, এট বানিয়েছে জাপানের আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা সেলাটো।

কিন্তু একটি আইসক্রিমের আকাশছোঁয়া এ দামের রহস্য কী? জানা গিয়েছে, আইসক্রিমটি তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যেগুলি বহুমূল্য, বিরল। যেমন, একধরনের ছত্রাক, এটি পাওয়া যায় ইটালিতে। এই ছত্রাকের প্রতি কেজির দামই পড়ে ১৬ লাখ টাকার বেশি! সবচেয়ে বড় কথা, আইসক্রিমটিতে রয়েছে সোনা! এডিবল গোল্ড লিফ। এই সোনা খাওয়াও যায়। ভবিষ্যতে এই আইসক্রিম বানাতে তারা ব্যবহার করবে বিরল মাছের ডিম ও শ্যাম্পেনের মতো উপাদানও।

তবে সবচেয়ে দামি আইসক্রিম বানানোই সেলাটোর লক্ষ্য ছিল না। তারা আসলে চেয়েছিল, ইউরোপ ও জাপানে তৈরি বিভিন্ন উপাদান মিশিয়ে একটা স্পেশাল আইসক্রিম তৈরি করতে। এটি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানের ওসাকা শহরের এক রেস্তোরাঁর প্রধান শেফকে।

আইসক্রিমটির একটি ভিডিয়ো কদিন আগে টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সেখানে দেখা যায়, কালো একটি বাক্সের মধ্যে ছোট্ট বয়ামে রাখা আইসক্রিমটি। দেখতে নজরকাড়া। আইসক্রিম খাওয়ার জন্য একটি রুপোলি চামচ এবং তার জন্য দেওয়া হয়েছে আলাদা একটি মোড়ক।

তথ্য সূত্রঃঅনলাইন ডেক্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!