1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়কের পাশে উদ্ধার হওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন চট্টগ্রাম ডিসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সড়কের পাশে উদ্ধার হওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন চট্টগ্রাম ডিসি

প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিসির নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিশুদের অসুস্থতা ও দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসা ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

পাশাপাশি জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেন, যাতে তারা একটি সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে। উল্লেখ্য, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুর নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশুর নাম মোরশেদ। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক তাদের উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের তৎপরতায় শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!