1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তিন কর্মচারী বরখাস্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তিন কর্মচারী বরখাস্ত

প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনার ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবা বিভাগের তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মোট ৭ জন বরখাস্ত হলেন। বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ১২ ডিসেম্বর তারা গ্রেপ্তার হন। তারা হলেন- শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় এবং ইসলামুল হক। পরবর্তী সময়ে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!