1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদের অভিযোগ, তদন্তে বিশেষ অধিকার কমিটি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সংসদে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদের অভিযোগ, তদন্তে বিশেষ অধিকার কমিটি

প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা সংসদ এলাকায় তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে তিনি নোটিশটি উত্থাপন করেন।

সাংসদ হানজালা অভিযোগ করেন, গত ৩০ মার্চ সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয় এবং পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি জানান, এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং একজন সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার হরণ হচ্ছে। হানজালা সংসদকে বলেন, “সংসদের অভ্যন্তরে এ ধরনের গর্হিত কাজ হওয়ায় আমার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। গত ১৭ বছর ধরে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার করে দাড়ি-টুপিওয়ালা মানুষসহ ভালো মানুষদের হেয়প্রতিপন্ন করা হয়েছে। সকল সংসদ সদস্যের মর্যাদা রক্ষায় স্পিকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনাটি বিবেচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি ‘বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে’ পাঠানো হয়েছে। এই কমিটি তদন্ত করবে এবং রিপোর্ট উপস্থাপন করবে। উল্লেখ্য, এই স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও স্পিকারের কাছেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!