1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদকে ব্যবসায়িক ক্লাবে পরিণত করা হয় : কমরেড রাজেকুজ্জামান রতন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সংসদকে ব্যবসায়িক ক্লাবে পরিণত করা হয় : কমরেড রাজেকুজ্জামান রতন

প্রতিনিধি

সংসদকে এখন ব্যবসায়িক ক্লাবে পরিণত করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও যুক্তফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড রাজেকুজ্জামান রতন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ প্রেসক্লাবে বরিশাল-৩ আসনের যুক্তফ্রন্ট মনোনীত, বাসদের ‘মই’ প্রতীকের প্রার্থী আজমুল হাসান জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটকে কেনা-বেচার পণ্য বানাবেন না। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ভোটের বাক্সে ফেলবেন না। মানুষের মর্যাদা রক্ষায় সচেতন থাকুন। সংবাদকর্মীরা যেন নির্ভয়ে সংবাদ প্রচার করতে পারেন, এটা নিশ্চিত করতে হবে। চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা-বাণিজ্য চলতে দিতে হবে।

কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক। কিন্তু প্রতিবার নির্বাচন এলে মানুষের চরিত্রে অবক্ষয় দেখা যায়। যারা ভোটার হওয়ার কথা, তারা হয়ে যাচ্ছে ভোটকর্মী বা ভোট বিক্রেতা। আর ভোট ক্রেতারা সংসদে গিয়ে সেটিকে একটি ব্যবসায়িক ক্লাবে রূপান্তরিত করছে। এ বাস্তবতা পরিবর্তনের ডাক দিতে হবে।

৯০-এর গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, একদিকে শ্রমজীবী তরুণ নূর হোসেন, অন্যদিকে শিক্ষিত তরুণ ডা. মিরন এই দুই শক্তির সমন্বয়েই তৎকালীন আন্দোলনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ এর অভ্যুত্থানে তরুণদের বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যবিরোধী আন্দোলন এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই দেশ তরুণদের স্বপ্নভঙ্গ, ব্যবহার ও প্রতারণার শিকার হওয়ার জায়গায় পরিণত হয়েছে। এ বাস্তবতা বদলাতে হবে।

তিনি আরও বলেন, আমরা ১২টি জাতীয় নির্বাচন দেখেছি। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো বিতর্কিত। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ছিল। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনগণের মধ্য থেকে উঠে এসেছে। নির্বাচন গণতন্ত্রের একটি অঙ্গ। কিন্তু গণতন্ত্রের চর্চা না থাকলে অঙ্গটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। আমাদের দেশে নির্বাচন হয় ঠিকই, কিন্তু গণতন্ত্র চর্চা হয় না। এটাই আজকের মূল সংকট।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল-৩ আসনের মই প্রতীকের প্রার্থী আজমুল হাসান জিহাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমসহ অন্যান্য নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!