1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সংক্রান্ত প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের বৈঠকের পরই যেকোনোদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের ১০তম সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা বসছে ইসি। এতে অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে আইন ও রীতির আলোকে কার্যক্রম : তফসিল পূর্ব ও তফসিল উত্তর সময়ে কমিশনের করণীয় কার্যক্রমসমূহ। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা। মাঠ পর্যায়ে সমন্বয় : মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়াদি। দলীয় নিবন্ধন : রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলি।

এনআইডি সংশোধন : জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা ও এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ। মক ভোটের অভিজ্ঞতা : ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।

স্মার্ট কার্ড ও অর্থ সংক্রান্ত : পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিএমটিএফ হতে আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফ এর স্থগিতকৃত বকেয়া বিল পরিশোধ। সেপ্টেম্বর ২০১৯ হতে জুন ২০২২ পর্যন্ত চুক্তির অধীনে ২ কোটি ৩১ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ পরিশোধিত বিল এবং অতিরিক্ত ১৪ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফ কর্তৃক দাবিকৃত বকেয়া বিল পরিশোধ সংক্রান্ত। ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড : পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) এর কার্যক্রম ও চুক্তি সম্পন্ন করণের সিদ্ধান্ত।

এছাড়া আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!