1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত না হলে পদ ছাড়তেও প্রস্তুত— কঠোর অবস্থানে ধর্মমন্ত্রী কায়কোবাদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত না হলে পদ ছাড়তেও প্রস্তুত— কঠোর অবস্থানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রতিনিধি

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী Kazi Shah Mofazzal Hossain Kaikobad

সোমবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সংলাপে তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত হলে সেটি আন্তর্জাতিকভাবে ইতিবাচক বার্তা দেবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বাড়বে।

তিনি আরও বলেন, “ভারতে যা-ই ঘটুক না কেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না।” প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি, তবে দেশের ভেতরে কোনো ধর্মীয় সংখ্যালঘুর ওপর জুলুম মেনে নেবেন না বলে দৃঢ় অবস্থান জানান।

সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি ভারতকে একটি বড় গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে বলেন, তারা গণতন্ত্র লালন করে বলেই তিনি তাদের শ্রদ্ধা করেন। তবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাই আরও গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কূটনৈতিকভাবে অবস্থান জানানো হবে।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম ধর্ম ঐক্যের শিক্ষা দেয়, বিভক্তি নয়। মুসলমানদের মধ্যে পারস্পরিক সহনশীলতা বজায় রেখে ধর্মীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!