1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নিয়েছেন।

বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মবিরতির প্রভাবে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তারা।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম বলেন, সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না। বন্দরের কোনো যন্ত্রপাতি আজ সকাল থেকে চালু হয়নি।

তিনি জানান, বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। একই দাবিতে রোববারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!