1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান "রওশন এরশাদের" - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান “রওশন এরশাদের”

প্রতিনিধি

দুনীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মুলের মাধ্যমে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দুনীতি দেশের অন্যতম বড় সমস্যা। এর বিরুদ্ধে সর্বাত্বক লড়াই জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যাধি। এগুলো দুর করতে দলমত নির্বিশেষে সকলকে সংগ্রামে সামিল হতে হবে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ওপর আনীত ধন্যবাদ সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি তার আসনে বসেই শারিরীক অসুস্থতায় বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সাস্প্রতিক কালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্যমুল্য। ক্ষতিগ্রস্থ হবে রফতানি খাত। গ্রাহক পর্যায়ে বিদ্যুদের অপরিবর্তিত রাখার দাবি জানান তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রওশন এরশাদ বলেন, প্রবৃদ্ধি ৭ দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রীক অর্থনৈতিক বিবেচনায় ইতিবাচক। মাথা পিছু জাতীয় আয় পূর্ববর্তি অর্থ বছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জিডিপি কতটা কার্যকর তা নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে। তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই দেশে উন্নয়নের জোয়ার বইবে তা বলা যাবে না। সাধারণ মানুষের জীবন মানে কতটুকু উন্নতি হয়েছে, তা দেখতে হবে। প্রবৃদ্ধি বিতর্কে না গিয়ে সরকারের উচিত হবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে বৈষম্য কমবে এবং সাধারণ জনগণ উপকৃত হবে।

তিনি আরো বলেন, দেশের মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের রক্ষা করতে হলে যাতে কৃষক ন্যায্য মুল্য পায় এবং ভোক্তারাও সহনীয় দামে খাদ্য শস্য কিনতে পারে, এমন পদক্ষেপ নিতে হবে। খাদ্য শস্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, করোনা পরিস্থিতির পর ইক্রেন-রাশিয়া যুদ্ধ এ সব বিষয়ে রাষ্ট্রপতি তার তার ভাষণে যে সব কথা বলেছেন তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। এগুলো আমাদের জন্যই নয় সারাবিশ্বের জন্যও প্রাসঙ্গিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!