1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন আমির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন আমির

প্রতিনিধি

শেরপুরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর সফরে এসেছেন জামায়াত আমির। শেরপুরে তিনি প্রথমে শ্রীবরদী উপজেলার গরজরিপা স্কুল মাঠে হেলিকপ্টার যোগে নামেন। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

এর আগে দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরের অংশ হিসেবে তিনি সকাল ১০টা ৫৬ মিনিটে শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন। নিহত মাওলানা রেজাউল করিম জামায়াতে ইসলামীর শ্রীবরদী থানা শাখার সেক্রেটারি ছিলেন।

কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!