1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ‘পর্যালোচনার’ অর্থ কি? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ‘পর্যালোচনার’ অর্থ কি?

প্রতিনিধি

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ‘পর্যালোচনার’ অর্থ কি?
ভারতে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণ অনুরোধ জানায় বাংলাদেশ। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান তারা এ অনুরোধ পর্যালোচনা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, সরাসরি কোনো উত্তর না দিয়ে ভারত মূলত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অ-প্রতিশ্রুতি অবস্থান অব্যাহত রেখেছে। যদিও তারা আনুষ্ঠানিক প্রত্যার্পণের অনুরোধ পেয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে।

টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, হাসিনার রায়ের দিন রণধীর জসওয়াল যে মন্তব্য করেছিলেন। গতকালের মন্তব্যে সেটি থেকে কোনো পার্থক্য ছিল না।

ভারত এবারই প্রথমবার হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ অগ্রাহ্য করেছে, এমনটি নয়। এরআগেও তারা একই কাজ করেছে। ভবিষ্যতে তারা এমনটি করবে, যেহেতু বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকার রয়েছে।— বলেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

জসওয়াল হাসিনার প্রত্যার্পণ অনুরোধ পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের কথার মাধ্যমে বলার চেষ্টা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে।

এছাড়া হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও ভারত মনে করে করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!