1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনা ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ অন্য আসামিদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শেখ হাসিনা ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ অন্য আসামিদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে

প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এ প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষে সময় চাওয়ায় নতুন দিন নির্ধারণ করেন চেম্বার আদালত। এ মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন জিয়াউল। তাকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। সময় বাড়িয়ে আজ প্রতিবেদন জমার তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রেস ব্রিফিংয়ে এই প্রসিকিউটর বলেছেন, এ মামলায় এরই মধ্যে দুটি ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। আরেকটি অংশের তদন্ত চলছে। তা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে চলতি বছরের ৬ জানুয়ারি শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে ২০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই দিনও জমা দিতে না পারায় ২৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষে সময় চাইলে ফের নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে বেশ কয়েকবার সময় বাড়ানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!