1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এর সেকেন্ড ইন কমান্ড গলাকাটা বাচা র‍্যাবের হাতে গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এর সেকেন্ড ইন কমান্ড গলাকাটা বাচা র‍্যাবের হাতে গ্রেফতার

মো. তৌহিদ, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম|

র‍্যাব-৭, চট্টগ্রাম এর সন্ত্রাস বিরোধী অভিযানে একাধিক মামলার অস্ত্রধারী পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর একাধিক থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে কেন্দ্র করে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আছে এবং বর্তমানে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের মতে সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচার সক্রিয়তা এবং অস্ত্র প্রদর্শনের কারণে চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।

র‍্যাব আরো জানান,গত (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছেন র‍্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে (গলাকাটা বাচা) ৩৭, চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকার আব্দুল করিম এর পুত্র।

সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেন প্রকাশ ’গলাকাটা বাচা’ এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ্ এবং সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ভূমি দখলসহ মোট ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম মহনগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম.মোজাফফর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!