1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীত আর বসন্তের সন্ধিক্ষণে ঠোঁট ফেটে চৌচির? কাজে লাগবে অলিভ অয়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শীত আর বসন্তের সন্ধিক্ষণে ঠোঁট ফেটে চৌচির? কাজে লাগবে অলিভ অয়েল

প্রতিনিধি

ঠোঁটের দেখাশোনা করতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার, এ কথা জানতেন না অনেকেই। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই-এর মতো উপকারী সব উপাদান। ত্বক ভিতর থেকে মসৃণ রাখে বলে অনেকেই শীতকালে ত্বকের পরিচর্যায় ব্যবহার করেন এই তেল। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে এই তেলের জুড়ি মেলা ভার। ত্বকের পাশাপশি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ঠোঁটেও। কী ভাবে ঠোঁটে ব্যবহার করবেন এই তেল?

শীতকাল মানেই রুক্ষ, শুষ্ক ত্বকের মরসুম। খসখসে চামড়া, অমৃসণ ত্বক শীতকালের অন্যতম লক্ষণ। এই সময় শুষ্ক ত্বকের সঙ্গী হয় ঠোঁটও। বাতাসে আর্দ্রতার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তা ছাড়া শীতে জল খাওয়ার প্রবণতা কম থাকে। শরীরে জলের অভাব ঘটায় ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়।

শুষ্ক ঠোঁটে কোমলতা ফেরাতে সরাসরি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। তবে অলিভ অয়েল ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। বাইরে বেরোনোর আগে অলিভ অয়েল ব্যবহার করবেন না। তাতে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে। সবচেয়ে ভাল হয় যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে অলিভ অয়েল ঠোঁট লাগিয়ে নেন। অনেকেই ঠোঁট যত্নে রাখতে লিপ বাম ব্যবহার করেন। তবে লিপবাম কেনার আগে দেখে নিন উপকরণে অলিভ অয়েল আছে কি না।
ত্বকের মতো ঠোঁটেও ‘এক্সফোলিয়েশন’ জরুরি। ঠোঁটের মরা চামড়া তুলে ফেলতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। তেলের মধ্যে কয়েক চিমটে চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। তার পর ৩০ সেকেন্ড মতো আঙুল দিয়ে মালিশ করে নিন। সপ্তাহে ৩ দিন করতে পারলে উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!