1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিলংয়ে পৌঁছালেন হামজা-জামালরা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শিলংয়ে পৌঁছালেন হামজা-জামালরা

প্রতিনিধি

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘন্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল চারটায় শিলং বিমানবন্দর পৌছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রয়েছেন জামাল-হামজারা।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি ১৭ মার্চ সিলেট পৌছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে টিমে যোগ দেন। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চুড়ান্ত করতে পারেননি। ২৪ জন ফুটবলার ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে আরো একজন বাদ পড়বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!