1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিয়ালের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শিয়ালের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধার

প্রতিনিধি

শিয়ালের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে ৬৫ বছর বয়সী জাহেরা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা একই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী। জানা গেছে, রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে আল মাহমুদ বলেন, মা রাতে নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে মাকে কামড় দেয়।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ  বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। শিয়ালের কামড়েই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!