1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শালবনের বুকে বিষের কারখানা! ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরিতে বিপন্ন পরিবেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শালবনের বুকে বিষের কারখানা! ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরিতে বিপন্ন পরিবেশ

প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বনের ভেতরে গড়ে ওঠা অবৈধ কারখানায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগ উঠেছে। বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, জাথালিয়া, মজিদচালা ও মৌচাক ইউনিয়নের কাচারস এলাকায় বনায়নের মধ্যে গড়ে ওঠা নামবিহীন দুটি কারখানায় কয়লার মাধ্যমে পুরাতন ব্যাটারি পোড়ানো হচ্ছে। এতে নির্গত বিষাক্ত ধোঁয়া কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কারখানাগুলো চালু থাকে। পোড়া ব্যাটারির দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ঘরের টিনের ছাদ, গাছের পাতা ও আশপাশের এলাকায় কালো কয়লার মতো পদার্থ জমে থাকছে।

এলাকাবাসী জানান, প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাননি। তারা দ্রুত এসব অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন।

পরিবেশবাদীরা বলছেন, শালবন ও সামাজিক বনায়নের জন্য এ ধরনের কার্যক্রম ভয়াবহ হুমকি। কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেছেন, ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কোনো বৈধ অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!